প্রিন্ট এর তারিখঃ Jun 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 7, 2026 ইং
মতলবের ৪ নেতা কেন্দ্রীয় যুবদলে পদায়নে আনন্দ মিছিল

নূরে আলম নুরীঃ বৃহত্তর মতলবের কৃতি সন্তান জিয়াউর রহমান জিয়া কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি, আশরাফুর রহমান বাবু যুগ্ম সাধারণ সম্পাদক, নাছির উদ্দীন সরকার শাওন সহ-সাংগঠনিক সম্পাদক ও মেজবাহ উদ্দিন মেজু সহ-ক্রীড়া সম্পাদক নির্বাচিত হওয়ায় মতলব উত্তর উপজেলা যুবদল এবং ছেংগারচর পৌর যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৬ জুন শনিবার বিকালে ছেংগারচর কলেজ রোড থেকে মিছিলটি শুরু হয়ে থানা রোড প্রদক্ষিণ করে সুরুজ প্লাজার সামনে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন মুরাদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহআলম লস্কর, ছেংগারচর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুজ্জামান, ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকার, সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ বেপারী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ উল্লাহ সুন্সি, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন'সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, রাজপথ কখনো বেইমানী করে না। যার যে পরিশ্রম সে অনুযায়ী মুল্যায়ন পেয়ে যায়। আমাদের মতলবের ত্যাগী নেতাদের কেন্দ্রীয় যুবদলে পদায়ন পাওয়ায় আমরা আনন্দিত। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডঃ জালাল উদ্দিন ও কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চাঁদপুর২৪.নেট